ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আত্মপ্রকাশ অনুষ্ঠানে মারামারির ঘটনা তদন্তে কমিটি, রিফাত রশীদের পদত্যাগ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মারামারির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, নতুন এ সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।


তিনি বলেন, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম রয়েছেন। সাত কর্মদিবসের মধ্যে এই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। গতকালের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আবু বাকের মজুমদার বলেন, গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে রিফাত রশীদ নেই। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।


সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের’ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্যসচিব আল আমিন সরকার প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑